
গাইবান্ধার সাঘাটায় গরুর খামারে অগ্নিকাণ্ড ছয়টি গরু পুড়ে মারা গেছে। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হওয়ায় পথে বসেছেন খামার মালিক। গত শনিবার রাত তিনটার দিকে উপজেলার কচুয়া ইউনিয়নের ওসমানেরপাড়া গ্রামের আসলাম মন্ডলের গরুর খামার বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে পুরো খামারে ছড়িয়ে পড়ে। গরুর খামারটি ভর্স্মিভূত হয়ে যায়। এতে ওই খামারে ৫টি বিদেশি জাতের গাভী ও একটি ষাঁড় গরু পুড়ে মারা যায়।
খামারের মালিক আসলাম মন্ডল জানান, অনেক কষ্ট করে টাকার পয়সা জমিয়ে আর একটি এনজিও থেকে ঋণ করে গরুর খামারটি করেছিলাম ।আমার সব গরু শেষ হয়ে যাওয়ায় পথে বসে গেলাম।সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ আল কামাহ তমাল জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution