
‘বাবুরাম সাপুড়ে’ দিয়ে দর্শক ও মঞ্চ মাতিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে জানিয়েছেন যে, আপাতত তিনি বিয়ে নিয়ে ভাবছেন না। পোস্ট দিয়ে মিলা ইসলাম লিখেছেন, ‘একটি ইন্টারভিউতে প্রশ্ন করায় আমি মজার ছলে প্রশ্নের উত্তর দিয়েছিলাম। এটা সিরিয়াস ভাবে নেওয়ার কিছু নেই। দেখলাম বিভিন্ন গণমাধ্যমে বিয়ে প্রসঙ্গে বলা অংশটুকু শিরোনাম করছেন।’ আপাতত তিনি বিয়ে নিয়ে ভাবছেন না উল্লেখ করে বলেন, ‘আমি আপাতত বিয়ে নিয়ে ভাবছি না, এখন ক্যারিয়ার নিয়ে ভাবছি। যখন ভাববো আপনাদের জানিয়ে বিয়ে করব।’

প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution