
প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ১০:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৬:৩৯ পি.এম
কাউনিয়া ইউএনও’র কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

রংপুরের কাউনিয়া উপজেলার কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিদুল হক। সোমবার ( ২৮ এপ্রিল ) সকালের দিকে উপজেলার। শহীদবাগ ও সারাই ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলেন তিনি। এসময় তালিকা করে সহায়তার কথা জানান তিনি।এর আগে শনিবার ও রবিবার শহীদবাগ, সারাই ও হারাগাছ ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন এলাকায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি,সহস্রাধিক গাছপালা ভেঙ্গে পড়েছে ।
ঝড়ের সময় বৈদ্যুতিক তারে গাছপালা পড়ে সারা উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে পড়েছে এবং উঠতি ফসল ইরি-বোরো ধান, ভুট্টা, বাদাম, মরিচ, কুমড়া, পাট,শষা, পটল, করলা, শাকসবজি ক্ষেতের ক্ষতি হয়েছে এবং কলা বাগান ভেঙ্গে মাটিতে নেতিয়ে পড়েছে , হাজার আম, লিচু'র গুটি বাতাসে ঝড়ে পড়েছে।
সংবাদ পেয়ে সকালে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মহিদুল হক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তামোঃ মেজবাহুর রহমান। তিনি ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলেন। তাদের ক্ষতির পরিমাণ স্বচক্ষে দেখেন এবং তাদের কথা শোনেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সমগ্র উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হচ্ছে বলে তিনি বলেন। তালিকা সম্পন্ন করে তা যাচাইপূর্বক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে অতি দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution