
‘দ্বন্ধে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’ প্রতিপাদ্যে সোমবার নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে কর্মসুচির মধ্যে ছিলো বনার্ঢ্য র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপন, স্বেচ্ছায় রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয় ও হেলথ চেকআপ।
জেলা জজ আদালত চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি মোঃ আবুল মনসুর মিঞা। বিশেষ অতিথি হিসেবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১’র বিচারক মোঃ আসাদুজ্জামান খান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২’র বিচারক এবিএম গোলাম রসুল, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী এবং সরকারী কৌশুলি(জিপি) এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম বক্তব্য দেন।
সভায় জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রম উপস্থাপন করেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মোঃ মনিরুজ্জামান সরকার। সভায় জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রম উপস্থাপন করেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মোঃ মনিরুজ্জামান সরকার জানান, লিগ্যাল এইডে এ পর্যন্ত ৪হাজার ১২৮টি মামলা আসে। এরমধ্যে ১হাজার ৩০৩টি মামলা নিষ্পত্তি হয়েছে আদালতে। এছাড়া বিচারাধীন রয়েছে ২হাজার ৮২৫টি। অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবীদের মধ্য থেকে এ্যাডভোকেট আনোয়ার হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution