
রংপুরের উন্নয়নে ১৮ দফা দাবি বাস্তবায়নে অবস্থান ও স্বারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে সম্মিলিত ছাত্র-জনতার প্লাটফর্ম নামে সংগঠন। সোমবার দুপুরে নগরীর কাচারী বাজারে কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি সামি ইবনে অম্বর, সদস্য সচিব আয়ান আহসান, মুখপাত্র আহসানুল হক তুহিন, সহ-সভাপতি একরামুল হকসহ অন্যরা।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যূত্থান হয়েছে বৈষম্য দূর করতে। অথচ স্বাধীনতার ৫৩ বছর ধরে ষড়যন্ত্র ও রাজনৈতিক লাভ-ক্ষতির বিবেচনায় এই নগরী সকল প্রকার ন্যায় সঙ্গত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। বিগত সরকারের আমলে ইপিজেড, সিপিজেড, বিমানবন্দর, রেল, বিকেএসপি, এপিবিএন, সেনানিবাস, ব্যাটালিয়ন আনসার, শিক্ষাবোর্ডসহ অসংখ্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পার্শ্ববর্তী জেলাগুলো দেওয়া হয়েছে। অথচ সারাদেশে বিভাগীয় জেলায় এ সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। রংপুর বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেও তা বাস্তবায়ন হয়নি। বর্তমানে অর্ন্তবর্তী সরকারের প্রধান রংপুরকে এক নম্বর জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোন উদ্যোগ দেয়া যায়নি।
এ সময় দেশের অন্যান্য বিভাগীয় সদর দপ্তরের মত সরকারের সকল গুরুত্বপূর্ণ কার্যালয় স্থাপন, রেলের উন্নয়ন, বিমানবন্দর তৈরি, শিল্পায়নে বিশেষ উদ্যোগ গ্রহণ, উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ ও শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ বোর্ড প্রতিস্থাপন, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি, বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ আঞ্চলিক কেন্দ্র চালু, রংপুর নগর উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদনসহ ১৮ দফা দাবিত জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution