
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১২:০০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৮:৪৩ পি.এম
পীরগাছা সরকারি কলেজের প্রথম অধ্যক্ষের বিদায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বগ্রহণ

রংপুরের পীরগাছা সরকারি কলেজ সরকারিকরণের পর প্রথম অধ্যক্ষ হিসেবে যোগদানকারী এসএম আশাদুল ইসলাম বদলি জনিত কারণে বিদায় নিয়েছেন। একই সঙ্গে তার স্থানে কলেজের উপাধ্যক্ষ শাহ ফাহমিদ হাসান রনু ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার দুপুরে কলেজ হলরুমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাদের বিদায় ও বরণ করা হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়-বরণ উদযাপন কমিটির আহবায়ক ও বাংলা বিভাগের প্রধান এজাজুল ইসলাম। কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে কলেজের প্রভাষক কৌশিক ভট্টাচার্য্য ও প্রভাষক জান্নাতি মমতাজ যৌথভাবে সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, সাবেক অধ্যক্ষ শাহ মো. ফজলুল করিম, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মোত্তালিব হোসেন, বাংলা প্রভাষক হাশিম মিঞাসহ কলেজের অন্যান্য শিক্ষকরা।
বিদায়ী অধ্যক্ষ এসএম আশাদুল ইসলাম এর আগে গাইবান্ধা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২৩ সালের ২২ নভেম্বর পীরগাছা সরকারি কলেজে যোগদান করেন। তবে, গাইবান্ধার ফুলছড়ি সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে বদলির কারণে তাকে বিদায় জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution