
বিএনএমসিতে শান্তিপুর্ন বিক্ষোভ সমাবেশ ও ব্লকেড কর্মসুচি পালনকালে পুলিশি হামলার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ করেছে নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী কর্মসুচিতে শিক্ষার্থীরা কালো পতাকা প্রদর্শণ করেন। এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন তারা।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজের রেজিস্টার্ড নার্স আহেদুন্নাবী লিটন, নীলফামারী জেনারেল হাসপাতালের ইন্টার্ন নার্স মুন্না ইসলাম, নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থী মোনায়েম ইসলাম, রিমি আকতার মিতু, সালমা আকতার, তাপস রায় ও আঁখি আকতার।
বক্তারা পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি নার্সিং শিক্ষার্থীদের যৌক্তিক দাবী সরকারকে মেনে নেয়ার আহবান জানান।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution