
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি হত্যাচেষ্টার মামলায় এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি করা হচ্ছে অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, নায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীকে।
এর আগে ঢাকার সিএমএম আদালতে এনামুল হক নামে একজন এ আমলার আবেদন করেন। মামলায় আসামি করা হয় ২৮৩ জন। তবে আদালতে কবে মামলার আবেদন করা হয়েছিল তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি পুলিশ।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে গুলিতে বিএনপির কর্মী মাহফুজ আলম শ্রাবণ নিহতের ঘটনায় ঢাকার আদালতে গত ২০ এপ্রিলের করা একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০৭ জনকে আসামি করা হয়। মামলায় হাসিনা সরকারের আমলের সাবেক মন্ত্রী-এমপি, ঢাকার সাবেক দুই মেয়র, সাংবাদিক, ব্যবসায়ী, নির্বাচন কমিশনার, আইনজীবীসহ ৪০৭ জনের নাম উল্লেখ করা হয়। আসামি তালিকায় অভিনেতা ইরেশ যাকেরও রয়েছেন। বিষয়টি আলোচনায় আসতেই অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা হওয়াকে ‘বিরক্তিকর’ বলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution