
কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রকৌশল কার্যালয়ে (এলজিইডি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার (২৯এপ্রিল)দিনভর উপজেলা প্রকৌশল কার্যালয়ের আওতাধীন গ্রামগঞ্জের বিভিন্ন রাস্তা, ব্রিজ-কালভার্ট পরিদর্শন করেন দুদকের একটি টিম।
এ সময় গত অর্থবছরের উন্নয়ন প্রকল্পের নথিপত্র দেখেন এবং উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন কাজ সরেজমিন তদন্ত করা হয়। কুড়িগ্রাম দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান চৌধুরী বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী সারা দেশে এলজিইডির ৩৬টি কার্যালয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবহিকতায় উলিপুরেও আমাদের অভিযান পরিচালনা করা হচ্ছে। যেসব প্রকল্পের অনিয়মের খবর পাওয়া গেছে, সেসব রাস্তা সরেজমিন তদন্ত করে স্যাম্পল করা হচ্ছে। পরবর্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution