
নীলফামারীতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে সুইটি আক্তার (২০) নামে এক ইপিজেড কর্মীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তার আপন বোন তাসকিনা আক্তার(২৩)। মঙ্গলবার সকালে জেলা সদরের সংগলশী হাজীপাড়া এলাকার আরিফুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে।
ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের আবুল কাশেমের মেয়ে সুইটি ও তাসকিনা। স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, সকালে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের বিষ্ফোরণ ঘটে। এ সময় আহত জন দুই বোন। প্রতিবেশি ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় রংপুর মেডিক্যাল কলেজের বার্ণ ইউনিটে।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ জানান, আরিফুল ইসলামের বাসায় ভাড়া থাকতেন তারা। বলেন, হতাহতরা উত্তরা ইপিজেডের ‘সেকশন সেভেন’ এ শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution