
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ৯:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ১০:৩৯ পি.এম
পীরগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

রংপুরের পীরগঞ্জে হতদরিদ্র পরিবারকে আধুনিক পদ্ধতিতে ছাগল পালনে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বড়দরগাহ ইউনিয়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে আয়বর্ধক কর্মসূচির আওতায় ডরপ সংস্থা এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে প্রশিক্ষক ছিলেন পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. ফজলুল কবীর।
ডরপ’র বড়দরগাহ অফিসে প্রশিক্ষণ কর্মশালা শেষে উপকারভোগী হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. ফজলুল কবীর এবং বড়দরগাহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাফিয়া আক্তার শিলা বিশেষ অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডরপ কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. তাইবুর রহমান সভাপতিত্ব করেন। সংস্থার পক্ষে বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক এস.এম মেরাজ উদ্দিন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution