
প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ৪:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৫, ৪:৩৮ পি.এম
ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়তাবাদী শ্রমিকদল, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, উত্তর ধরলা মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক, ট্যাংক-লরি, কাভার্ট ভ্যান শ্রমিক ইউনিয়ন, লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ অটো বাইক শ্রমিককল্যাণ সোসাইটি, হোটেল-রেস্তোরা শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি উপলক্ষ্যে দিন ব্যাপী বিভিন্ন কর্মসুচি পালন করে।
পৃথক আলোচনা সভায় ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, কুড়িগ্রাম-১ আসন উন্নয়ন ফোরামের আহ্বায়ক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জামায়াতের উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন, জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, শ্রমিকদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম মুক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা অবিলম্বে শ্রমিকদের জন্য মাসিক সম্মানী,বিনা মুল্যে চিকিৎসা ,ন্যায্য মুল্যে রেশনিং প্রদান,বাসস্থানের ব্যবস্থা সহ ন্যুনতম মজুরী নির্ধারন সহ বয়স্ক শ্রমিকদের ভাতা প্রদানের দাবী জানান। বক্তারা বলেন দেশের উন্নয়নে শ্রমিকদের ভুমিকা গুরুত্বপুর্ন হলেও শ্রমিকদের জীবন মান উন্নয়নে সরকারী সুবিধা থেকে তারা বঞ্চিত। অবিলম্বে শ্রমিকদের ন্যায্য দাবী বাস্তবায়নে সরকারকে জরুরী পদক্ষেপ গ্রহনের দাবী জানান।এছাড়াও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের বক্তারা ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করে মেহনতি শ্রমিকদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution