
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ৯:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৫, ৪:৪৭ পি.এম
রৌমারী সীমান্তে ভারতী মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট আটক

বৃহস্পতিবার (১ মে) দুপরে বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান পিএসসির সার্বিক দিকনির্দেশনায় বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৬-৭-টি থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর বারবান্দা সীমান্ত এলাকায় অভিযান চালায় ইজলামারী বিওপির বিজিবি সদস্যরা। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ১৪২ বোতল ও ভারতীয় বিয়ার ১৯ বোতল আটক করা হয়। ওই দিন একই সময়ে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৩-এমপি থেকে ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইটালুকান্দা সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৯৮০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট আটক করে সাহেবের আলগা বিওপির বিজিবি সদসরা। এছাড়া বৃহস্পতিবার (১ মে) সকাল ৬টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭০-২-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলগারচর সীমান্তা এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ওষুধ অ্যামলোডিপাইন ট্যালেট আইপি-২.৫ মিলিগ্রাম ৯০০ পিস আটক করে খেয়ারচর বিওপির বিজিবি সদস্যরা। জব্দকৃত মাদকদ্রব্য রৌমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution