
মহান মে দিবস উপলক্ষে নীলফামারীতে জেলা প্রশাসনের উদ্যোগে বনার্ঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, নীলফামারী পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান, জেলা জজ আদালতের সরকারী কৌশুলি(জিপি) এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম ও সেক্রেটারী অধ্যাপক আন্তাজুল ইসলাম বক্তব্য দেন।
এরআগে বর্নাঢ্য এক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে জেলা শ্রমিকদলের উদ্যোগে জাতীয় ও বিভিন্ন ট্রেড ইউনিয়নের পতাকা উত্তোলন শেষে বনার্ঢ্য এক শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরআগে দলীয় কার্যালয়ে জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলমের সভাপতিত্বে শ্রমিক সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক জামিয়ার রহমান।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution