
প্রিন্ট এর তারিখঃ জুন ২৩, ২০২৬, ১১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৫, ৯:৫৫ পি.এম
আন্তর্জাতিক শ্রমিক দিবস বর্ণাঢ্য র্যালী ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়

১ মে বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষ্যে সাঘাটা উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালী ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের সাধারন মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রাদান করেন, ডা. মেহেদী হাসান তন্ময়, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) গোবিন্দগঞ্জ, স্বাস্থ্য কমপ্লেক্স, ডা. রাজিব হোসেন, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) আইএমও, ঢাকা মেডিকেল, ডা. মো: রিয়াদ মাহমুদ, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স, ডা. ফরহাদ হোসেন মারুফ, এমবিবিএস।
দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে ১ হাজাররের বেশী রোগী বিভিন্ন রোগের চিকিৎসা নেন । এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সাঘাটা উপজেলা কমিটির সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক ও মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদরাসার আরবী বিষয়ের প্রভাষক রাশেদুন্নাবী রাশেদ , গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ প্রমুখ ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution