
সেই ব্যাখ্যা দিয়েছেন ‘বিগ বস ১৩’-খ্যাত এই অভিনেত্রী। তার যুক্তি, ‘বিচ্ছেদ নিয়ে আমার মত- যতবার পুরুষ আমাকে হতাশ করেছে, ততবার আমার যৌন আকর্ষণ আরও বেড়েছে! এটি পরীক্ষিত সত্য।’ হিমাংশীর মন্তব্য ছড়াতেই চাঙা বলিপাড়া। নেটিজেনরাও তার রূপের প্রশংসা করছেন। পাশাপাশি অভিনেত্রীর সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ তরুণ প্রজন্ম।
নতুন করে চর্চায় হিমাংশী খুরানা এবং অসীম রিয়াজের প্রেম জীবন। দু’জনেই ‘বিগ বস ১৩’-র প্রতিযোগী ছিলেন। সেখান থেকে সম্পর্ক তৈরি হয় তাদের। সময় এগিয়েছে সম্পর্ক গাঢ় হয়েছে।

তবে তিনি যে নিজের মতো করে ভালো থাকতে শিখে গেছেন, শনিবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া কয়েকটি ছবি সেই প্রমাণ। হিমাংশী সম্প্রতি বেড়াতে গিয়েছিলেন। মেরুনরঙা স্বচ্ছ জামায় আকর্ষণীয়া অভিনেত্রী। কখনও তিনি বইয়ের পাতায় ডুবে। কখনও তিনি প্রকৃতির মাঝে হারিয়ে গেছেন। এভাবেই জীবনকে প্রতি মুহূর্তে উপভোগ করছেন তিনি। অভিনেত্রীর উপলব্ধি, ‘বিচ্ছেদ সব সময় খারাপ নয়। এটা সোনালি স্মৃতিও হতে পারে।’
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution