
শ্রীলঙ্কার মাটিতে বেশ দাপুটে পারফর্ম করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে এগিয়ে থাকা যুব টাইগাররা চতুর্থ ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে রেকর্ড সংগ্রহ গড়ে। বড় রানের চাপেই যেন শেষ হয়ে যায় লঙ্কানরা! ১৪৬ রানের বড় জয়ের দিনে বেশ কিছু রেকর্ডও গড়েছে জুনিয়র টাইগাররা।
কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৬ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৩৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৯০ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডেতে ৩৩৬ রান দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। এর চেয়ে বেশি রান করতে পেরেছে কেবল একবারই। সেটা ২০১৯ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষেই। সেবার ৩৪০ রান করেছিল টাইগার যুবারা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution