

ভূরুঙ্গামারীতে চলতি মৌসুমে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৪ এপ্রিল) বিকেলে উপজেলার জয়মনিরহাট খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, খাদ্য কর্মকর্তা আবদুল্লাহ আরেফিন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুল ইসলাম, জয়মনির হাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদূদ, আন্ধারীঝাড় ইউপি চেয়ারম্যান জাভেদ আলী মন্ডল , ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।
উল্লেখ্য চলতি মৌসুমে এ উপজেলায় প্রতি কেজি চাউল ৪৯ টাকা দ্বরে ১২৯৭২.০০০ মে.টন এবং ধান প্রতি কেজি ৩৬ টাকা দ্বরে ১১৪৭.০০০ মেঃটন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution