

কুড়িগ্রামের রৌমারীতে ২৮ বোতল ভারতীয় মদসহ জাইদুল ইসলাম (২৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মির্জাপাড়া এলাকা থেকে মাদকসহ তাকে আটক করা হয়। আটক মাদক কারবারী জাইদুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের মির্জাপাড়া এলাকার মিজাল হোসেনের ছেলে।
রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে উপেজলার সদর ইউনিয়নের মির্জাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ একটি দল। এ সময় নিজ বসতবাড়ির ঘরের এক কর্ণারে মাটিতে পুতে রাখা ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ জাইদুল ইসলাম নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি আরও বলেন, ওই মাদক কারবারির বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। সোমবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution