
তেঁতুলিয়া ভজনপুর নগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান কর্তৃক অবৈধ নিয়োগ বাণিজ্য বাতিল ও তার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী।
সোমবার (৫ মে) দুপুরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর নগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজে মাঠে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা৷
মানববন্ধন ও সমাবেশের বক্তারা বলেন, অত্র কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতি করে আসছেন৷ তিনি নিয়মিত কলেজে উপস্থিত না হয়েও নিয়মিত বেতনভাতা উত্তোলনও করছেন৷ এছাড়া মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়মনীতির তোয়াক্কা না করে জালিয়াতি করে কলেজে তার স্ত্রীসহ ৫ শিক্ষককে নিয়োগ প্রদান করেন। অথচ সেই ৫ শিক্ষকের নিয়োগ অবৈধ এবং তারা কোনো দিন কলেজে আসেননি বলে অভিযোগ তাদের।
এছাড়া জমির মালিকরা কলেজ নির্মাণের জন্য জমি প্রদান করলে দীর্ঘ ২১ বছর অতিবাহিত হলেও কোন ক্ষতিপূরণ বা জমির মূল্য না পাওয়ায় প্রতিবাদ জানান। পাশাপাশি কলেজের অধ্যক্ষের অপসারণ ও তার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে তার বিচারের দাবি জানান।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হামিদুল হাসান লাবু,স্কুল শিক্ষক আব্দুর রশিদ, তাসকিন পিন্টুসহ স্থানীয় গণ্যমান্যসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution