
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ১০:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৫, ৬:০২ পি.এম
রোড ডিভাইডারে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রংপুরের মিঠাপুকুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম মোতালেব হোসেন (৪০)। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (৮ মে) সকালে রংপুর-ঢাকা ৬ লেন মহাসড়কের মিঠাপুকুরের বলদিপুকুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, রংপুর-ঢাকা ৬ লেন রাস্তার পথচারীর সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে রাস্তায় লুটিয়ে পড়েন। এতে তার মাথায় প্রচন্ড রক্তক্ষর হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে রাস্তা যানযটমুক্ত করেন এবং নিহত মোতালেব হোসেনের মরদেহ উদ্ধার করে।
বড়দরগা হাইওয়ে থানার ইনচার্জ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এই ঘটনায় মামলার প্রক্রিয়ার পাশাপাশি, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution