
বৃহস্পতিবার (৮ মে) নীলফামারীর সৈয়দপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার শহরের কয়ানিজপাড়াস্থ শিক্ষা প্রতিষ্ঠানটির নিজস্ব চত্বরে ওই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় মূখ্য আলোচক ছিলেন কলেজের বাংলা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক মো. আকতারুজ্জামান।
প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক কুমার অপু বিশ্বাসের সঞ্চালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মময় জীবনের ওপর আলোচনায় অংশ নেন কলেজের সহকারী অধ্যাপক মো. ফারুক আহম্মদ, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক মো. আতাউর রহমান প্রমূখ।
আলোচনা শেষে প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক এহসানুল কবির দুলাল ও সহকারী শিক্ষক কুমার অপু বিশ্বাসের যৌথ পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করেন। এছাড়াও শিক্ষার্থীরা একক ও দলীয়ভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানের প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক বিপুল কান্তি সাজোঁয়াল, চামেলী পাল, সহকারী শিক্ষক রোকসানা আফরোজ, সহকারী শিক্ষক রেজা মাহমুদ, কিন্ডারগার্টের শাখার উপাধ্যক্ষ মো. জাবেদ আলী শেখ টিটুসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution