
সারাদেশের ন্যায় উত্তরের জেলা কুড়িগ্রামেও আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখা। এসময় বিভিন্ন উপজেলা থেকে আন্দোলনে যোগ দেয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার ( ৯ মে) রাত ৮ টায় কুড়িগ্রাম কলেজ মোড় থেকে একটি মিছিল বের হয়ে, শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, সদস্য সচিব ফয়সাল আহমেদ যুগ্ম সদস্য সচিব তারেক আহমেদ মজলিশ, সংগঠক আলমগীর হোসেন, জেলা মুখ্য সংগঠক সাদিকুল ইসলাম প্রমুখ।সমাবেশে নো মোর আওয়ামী লীগ, নো মোর হাসিনা বলে প্রতিবাদ জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছালীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন ও কঠোর কর্মসূচির ডাক দেবেন বলে জানান ছাত্ররা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution