
কুড়িগ্রামের উলিপুরে নয়ন মিয়া (৩৬)নামে ২০ মামলার চিহিৃত এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ও এক দশমিক পাঁচ (১.৫) গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির ৩৩০০টাকা জব্দ করা হয়।
মাদক কারবারি নয়ন ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মাদকের ২০টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময়ে উপজেলার দক্ষিণ উমানন্দ গ্রামে নিজ বাড়িতে খাটের ওপর ইয়াবা ট্যাবলেট গণনা করার সময় মাদক কারবারি নয়নকে গ্রেফতার করা হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, মাদক কারবারি নয়নের বিরুদ্ধে ইতিপূর্বে ১৯টি মামলা রয়েছে। এটিসহ ২০টি মামলা হয়। নয়ন এলাকার চিহিৃত মাদককারবারি। রবিবার তাকে জেলাহাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution