
নীলফামারীর সৈয়দপুর প্রিমিয়ার লীগ ফুটবলরে দ্বিতীয় দিনে রোরবার (১১ মে) দুইটি খেলা অনুষ্ঠিত হয়েছে। বিকেল তিনটায় এবং সাড়ে চারটায় ওই খেলা দুইটি অনুষ্ঠিত হয়। প্লেয়ার্স এসোসিয়েশন অব সৈয়দপুর ঐতিহ্যবাহী সৈয়দপুর রেলওয়ে বিভাগীয় ক্রীড়া সংস্থার মাঠে ওই খেলার আয়োজন করেছে। প্রথম খেলায় সৈয়দপুর ব্লাস্টার বনাম ইয়াং স্টার এবং বিকেল সাড়ে চারটায় খেলায় ডায়ানামিক সৈয়দপুর বনাম ব্লাক হিরোস পরস্পরের মুখোমুখি হয়।
সৈয়দপুর প্রিমিয়াম লীগ ফুটবল-২০২৫ এর দ্বিতীয় দিনের প্রথম খেলায় সৈয়দপুর ব্লাস্টার ২-১ গোলে ইয়াং স্টারকে পরাজিত করেছে। সৈয়দপুর ব্লাস্টার ফুটবল দলের পক্ষে পাপ্পু ও জাহিদ একটি করে এবং ইয়াং স্টারের দলের খেলোয়াড় খোকন একমাত্র গোলটি করেন। আর দ্বিতীয় খেলায় ডায়নামিক সৈয়দপুর বনাম ব্লাক হিরোস পরস্পরের মুখোমুখি হয়। এ খেলাটিতে কোন দলই গোল করতে পারেনি। ফলে খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়। দুইটি খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দ্বিতীয় শ্রেণির রেফারী ও সৈয়দপুর উপজেলার আইসঢাল খিয়ারপাড়া আলিম ও ভোকেশনাল মাদ্রাসার সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. শরিফুল ইসলাম।
সহকারী রেফারী ছিলে অমল রায় এবং মো. মুকুল। চতুর্থ রেফারী ছিলেন বাঙ্গারীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুস সালাম মন্ডল। দ্বিতীয় দিনের দুইটি খেলাও প্রচন্ড তাপদাহ ও তীব্র গরম উপেক্ষা করে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
কাল সোমবার তৃতীয় দিনের খেলায়ফুটবল স্টারস বনাম সৈয়দপুর বেঙ্গল দল পরস্পরের মুখোমুখি হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গতকাল শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে সৈয়দপুর প্রিমিয়ার লীগ ফুটবল-২০২৫ এর শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। প্লেয়ার্স এসোসিয়েশন অব সৈয়দপুর আয়োজিত সৈয়দপুর প্রিমিয়ার লীগ ফুটবল-২০২৫ এ উপজেলার মোট ১২টি ফুটবল দল অংশ নিচ্ছে। প্লেয়ার্স এসোসিয়েশন অব সৈয়দপুর এর আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু এবং এসপিএল-২০২৫ পরিচালনা কমিটির আহবায়ক মো. মনোয়ার হোসেন মনু সৈয়দপুর প্রিমিয়ার লীগ ফুটবল-২০২৫ এর সার্বিক দায়িত্বে রয়েছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution