
প্রিন্ট এর তারিখঃ জুন ১২, ২০২৬, ১২:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৫, ৩:২৮ পি.এম
সিঁতের সিঁদুর মুছে স্বামীকে শেষ বিদায় জানালেন গৃহবধূ পূর্নিমা

আঠার মাসের একমাত্র শিশু সন্তানকে কোলে নিয়ে নিয়ে বাকরুদ্ধ অবস্থায় সিঁতের সিঁদুর মুছে শ্মশানে স্বামীর নিথর দেহকে শেষ বিদায় জানালেন গৃহবধূ পূর্নিমা রানী (২৫)। এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কবিরমামুদ খামারটারী গ্রামে ৷ নিহত সঞ্জয় চন্দ্র রায় (২৮) ওই নিবারণ চন্দ্র রায়ের ছেলে ।
অপর দিকে শোকাগত অবস্থায় নিহত বেলাল হোসেন (৩৮) নামের নিথর দেহকে শেষ বিদায় জানান স্ত্রী ময়না বেগমসহ পরিবারের স্বজনরা। নিহত বেলাল হোসেন উপজেলার একই ইউনিয়নের চন্দ্রখানা মাস্টারপাড়া এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে। নিহত বেলাল হোসেনের তিন কন্যা সন্তান ও নিহত সঞ্জয় চন্দ্র রায়ের আঠার মাসের এক কন্যা সন্তান রয়েছে। এই দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর হওয়ায় দুই পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এর আগে বরিবার সাড়ে ১১ টার রংপুরের কাউনিয়া উপজেলার বড়াইল ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকাগামী নাইট কোচের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বেলাল হোসেন (৩৮) ও সঞ্জয় কুমার রায় (২৮) ঘটনাস্থলে মারা যান।
নিহতের দাদা শুশীল চন্দ্র রায় ও চাচা সুমন চন্দ্র রায় জানান, নিহত সঞ্জয় চন্দ্র রায় মোটরসাইকেলের মেকানিক। ফুলবাড়ী থানা রোর্ডে দোকান আছে। বরিবার রাত ৮ টায় দোকান বন্ধ করে তার বন্ধু বেলাল হোসেনসহ মোটরসাইকেল যোগে দোকানের মালামাল ক্রয় করার জন্য রংপুরে যায়। রংপুর থেকে বাড়ি ফেরার পথে রংপুরের কাউনিয়া উপজেলার বড়াইল ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে লালমনিরহাট থেকে ছেড়ে আসা শাহ আলী দ্রুত ঢাকাগামী নাইট কোচের সাথে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা অবস্থায় দুইজনেই ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে কাউনিয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে দুই পরিবারের লোকজন রাত ১২ টায় কাউনিয়ার উদ্দেশ্যে রহনা হয়। সেখানে সারারাত আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে দুই পরিবারে কাছে কাউনিয়া থানা পুলিশ মৃতদেহ হস্তান্তর করলে সেখান থেকে লাশ বাড়িতে নিয়ে আসি।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)শরিফুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। তবে ঘটনাটি ঘটে রংপুরের কাউনিয়া এলাকায়।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, ঢাকাগামী নাইট কোচের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। সেখানে নাইটকোচটিও উল্টে গিয়ে পাশে পড়ে। তবে নাইট কোচের কোন যাত্রীর ক্ষতি হয়নি। পরে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। নাইট কোচটি জব্দ করা হয়েছে। সোমবার সকাল ৬ টায় নিহত দুই যুবকের মরদেহ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution