
কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে উপজেলা বিএনপির কমিটিতে সাবেক পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।
অপরদিকে নুর মুহাম্মদ আহ্বায়ক ও সহকারী অধ্যাপক সোলায়মান আলী সরকারকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি হয়। বুধবার (১৪ মে) দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দলকে সাজানো হবে। তরুণদের দলে অগ্রাধিকার প্রদান করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution