
গাইবান্ধার সাঘাটায় বাড়ি মেরামতের কাজ করতে গিয়ে টিনের চালে বিদুৎপৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জন মারা গেছে ।
বৃহস্পতিবার বিকালে সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের পশ্চিম কামালের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে । সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশা আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের পশ্চিম কামালের পাড়া গ্রামের একরাম আলীর ছেলে মোশারফ হোসেন মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া ও সাহেব আলীর ছেলে ইয়াকুব আলী ।
পুলিশ ও স্থানীয়রা জানান, লিমন মিয়া তার বসতবাড়ীর ঘরের টিনের চালা পরিষ্কার করার জন্য চালে উঠে । সেখানে বিদ্যুতের সংযোগ লিকেজ হয়ে সম্পূর্ণ চাল বিদ্যুতায়িত হয়ে আটকা পরে। পরে তাকে উদ্ধার করতে গিয়ে তার চাচা মোশাররফ হোসেন ও স্থানীয় যুবক ইয়াকুব আলী এগিয়ে এলে তারা দুজনও বিদুৎপৃষ্টে মারা যায় । পরে মিলনের পরিবার বিষয়টি টের পেয়ে বৈদুতিক মেইন সুইচ বন্ধ করে দেয়। তাদের তিন জনের লাশ সাঘাটা হাসপাতালে নেয়ার হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাদশা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় নিহত মোশরাফের বাবা একরাম আলী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution