
নীলফামারীর সৈয়দপুরে বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে অবস্থিত প্রতিষ্ঠান চত্বরে বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান কার্জন, বোতলাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গোলাম কিবরিয়া।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আজিজুল বারি বসুনিয়া।
প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক মানিকুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. গোলাম রব্বানী প্রমুখ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টে বিজয়ী এবং ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির দুইটি করে শাখায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৩০জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে। এছাড়াও স্থানীয় যাদু শিল্পী মো. ডাবলু সরকার বিভিন্ন রকম আকর্ষণীয় যাদু প্রদর্শন করেন অনুষ্ঠানে উপস্থিত সকল দর্শককে ব্যাপক আনন্দ দেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, রাজনীতিবিদ, সাংবাদিক, বিদ্যালয়ের অভিভাবক, সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution