
রংপুরের পীরগাছায় কালবৈশাখি ঝড়ে ঘরের উপর গাছ পড়ে রনি মিয়া (১২) নামে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গত শুক্রবার রাত ১০টারর দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পরাণ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রনি মিয়া ওই গ্রামের নুর মোহাম্মদের ছেলে ও স্থানীয় পরাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে হঠাৎ কালবৈশাখি ঝড় শুরু হয়। ঝড়ের সময় রনি ও তার পরিবারের সদস্যরা ঘরের শয়নকক্ষে অবস্থান করছিল। এ সময় ঘরের ওপর একটি বিশাল গাছ ভেঙে পড়ে। গাছের আঘাতে টিনশেড ঘরের চাল ভেঙে চাপা পড়ে ঘটনাস্থলেই রনি মিয়ার মৃত্যু হয়। তবে ভাগ্যক্রমে পরিবারের অন্য সদস্যরা প্রাণে রক্ষা পান।
পীরগাছা থানার এসআই শাহ নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution