
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৩১। উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুর মা গতকাল ১৮ মে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করে।
মামলা ও পুলিশি সূত্রে জানা যায়, ৯ মে শিশুটি বাড়ির পাশে খেলা করার সময় তাকে শাহাদাত হোসেন সাদ্দাম নামের ৩০ বছরের এক যুবক বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বর্তমানে শিশুটি বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ অভিযোগ পাওয়ার পর ফাসিতলার আফসার আলী ইঁদুর ছেলে শাহাদাত হোসেন সাদ্দাম কে গ্রেফতার করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম শিশু ধর্ষণের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution