
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামি ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। এসময় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল ফারুক, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, বিএনপি নেতা কাজী নিজাম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ও মসজিদেও মূছুল্লিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৫ কোটি টাকা ব্যয়ে জেলা গণপূর্ত বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে। ভূমি জটিলতার কারণে প্রতিষ্ঠানটির নির্মাণ কাজ পিছিয়ে গিয়েছিলো। প্রতিষ্ঠানটি বাস্তবায়ন হলে বিপুল পরিমাণ মুছল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে এবং ইসলামি সংস্কৃতি বিকশিত হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বাবর অ্যাসোসিয়েট নির্মাণ কাজ করছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution