
নীলফামারীর সৈয়দপুরে সুলতান বাবু (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০ টায় সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে ওই লাশটি উদ্ধার করেছে থানা পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সৈয়দপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকার মো. সোলেমানের ছেলে সুলতান বাবু। ঘটনার দিন গত সোমবার সন্ধ্যায় তাঁর পরিবারের লোকজন তাকে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন। সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
পরে খবর পেয়ে হাসপাতাল গিয়ে থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন পুলিশ। সেখানে প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে মরদেহের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন জানান, গতকাল মঙ্গলবার (২০ মে) সকালে লাশটি ময়না তদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে তাঁর পরিবারের সদস্যদের কাছে লাশটি হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution