
নীলফামারীতে চারালকাটা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের বারইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন আব্দুর রহমানের ছেলে রিফাত হোসেন(৮) ও লোকমান হোসেনের ছেলে নিয়াজ উদ্দিন(৭)।
স্থানীয়রা জানান, দুপুরের পর বাড়ি থেকে বের হয়ে যায় তারা। বাড়িতে না আসায় বিকেলে খোঁজাখুজি শুরু করেন পরিবারের সদস্যরা। পেরে নদীর ধারে তাদের স্যান্ডেল দেখতে পাওয়া যায়। এ সময় নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই ছিল। রাতে তাদের দাফন সম্পন্ন হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution