
কুড়িগ্রাম প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পেরর(২য় ফেজ) অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।জেলার বিভিন্ন দপ্তরের পেশা ও শ্রমজীবী মানুষজন এ সেমিনারে অংশ নেন।
বুধবার ২১ মে দুপুরে কুড়িগ্রাম সদরের পৌর শহর সমাজসেবা কার্যালয়ের এ সেমিনার অনুষ্ঠিত হয়।
লোকজ যন্ত্র কারিগর সুমন চন্দ্র বলেন,আমরা লোকজন যন্ত্র তৈরি ও সংস্কারে অর্থের অভাবে আধুনিকায়নের ব্যবস্থা করতে পারছি না বলে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আশাকরি সমাজ সেবা পাশে থাকলে পেশাটিকে ধরে রাখাসহ আমাদের জীবন মান উন্নয়নে ব্যাপক সহযোগিতা পাবো।
সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন,জেলার সাড়ে চারশো চরাঞ্চলের যুব নারীদের নকশীকাঁথা ও শতরঞ্জিতে অন্তর্ভুক্ত করতে পারলে আত্মকর্মসংস্থানের পাশাপাশি প্রান্তিক নারীদের জীবনমান উন্নয়নে ব্যাপক উপকৃত হবে বলে জানান তিনি।
বক্তব্যে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মুহা. হুমায়ূন কবির বলেন,সারাদেশের ১৫০ টি উপজেলায় এক যোগে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। কুড়িগ্রাম সদর ও রাজারহাট এ দুটি উপজেলায় ১০ ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান তিনি।
জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে বেকার ও শ্রমজীবী নারী পুরুষের জন্য ১০ টি সফট স্কীল ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা, আর্থিক সহযোগিতা প্রদান ও প্রকল্প বাস্তবায়নে জনমত ও পদক্ষেপ গ্রহণ করা হয়।
সেসিনারে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মুহা. হুমায়ূন কবির, ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেন,সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কামরুল হাসান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, ফজলুল করিম ফারাজী, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মনিরুজ্জামান,মো. শফিকুল ইসলাম ও মো. আবু সুফিয়ান সহ অন্যান্যরা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution