
নীলফামারীর সৈয়দপুরে “আগামীর বাংলাদেশ বিনির্মাণ ও জবাবদিহিমূলক সমাজ গঠন” শীর্ষক এক নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয় হলরুমে গত বুধবার (২১ মে) ওই নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের অধীন নীলফামারী জেলা তথ্য অফিস ২০২৪-২০২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ’র আওতায় এর আয়োজন করা হয়।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক মিতা রায় এবং বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আজিজুল বারি বসুনিয়া।
এতে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা তথ্য অফিসার মো. বায়েজীদ হোসেন।
এর আগে সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠ করা হয়। পরে ’২৪ জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।
নীলফামারী জেলা তথ্য অফিসের ঘোষক মো. সজীব ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সমসাময়িক বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এতে নীলফামারী জেলা সহকারী তথ্য অফিসার মো. কবির উদ্দিন, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ৬০ জন নারী অভিভাবক উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution