

সামাজিক মাধ্যমে কখন কী ভাইরাল হয় তা সহজে অনুমান করা যায় না। এই যেমন ছড়িয়ে পড়েছে জনপ্রিয় অভিনয়শিল্পী মোশারফ করিম ও রুনা খানের একটি ভিডিও। এরইমধ্যে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে সেটি। তবে বিষয়টিকে ঘিরে অন্যরকম কোনো কিছু ভাবার নেই। আগামী ৫ জুন আসছে ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। এরইমধ্যে প্রকাশ পেয়েছে এর ট্রেলার। ওই ট্রেলারের একটি অংশে মোশাররফ-রুনাকে দেখা গেছে। যেটি ভাইরাল হতে দেখা দিয়েছে নেট দুনিয়ায়।
ভিডিওটিতে হতাশ রুনা খানকে বলতে শোনা যায়, ‘তুই কয়ডা বিয়া করছা?’ বেকায়দার পড়া মোশাররফ করিম উত্তর দেন, ‘চাইরডা’। ফের রুনার প্রশ্ন, ‘তাইলে আমি কয় নাম্বার?’ মোশাররফের উত্তর, ‘ছয় নাম্বার’। এমন জবাবে দিগ্বিদিক শুন্য হয়ে মোশাররফের দিকে তেড়ে যান অভিনেত্রী।
ভাইরাল ওই ভিডিওটি নেট মাধ্যমে জোগাচ্ছে হাসির খোরাক। অনেকেই রুনার অভিনয়ের প্রশংসা করছেন। রুনা নিজেও ভিডিওটি শেয়ার করেছেন সোশ্যাল হ্যান্ডেলে। ‘বোহেমিয়ান ঘোড়া’য় ট্রাক ড্রাইভার আব্বাসের চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। আট জেলায় আট স্ত্রী রয়েছে তার। প্রতিটি স্ত্রীর জীবনেই আব্বাস আলাদা মানুষ। কোনো বউই একে অপরের ব্যাপারে জানে না। তবে আব্বাসের ট্রাকের হেল্পার সেলিম সবই জানে।
সিরিজটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী। আব্বাস চরিত্রে মোশাররফ করিমের বিপরীতে রয়েছেন একঝাঁক জনপ্রিয় অভিনেত্রী — রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution