
রংপুরের কাউনিয়ায় দুই সপ্তাহ আগে একই পরিবারের ৩জন সহ দু'দিনে বাসের ধাক্কায় ৫ জনের মৃত্যুর ঘটনায় মীরবাগ সচেতন নাগরিক ফোরাম ও সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রংপুর সড়ক বিভাগ রাস্তা প্রশস্ত করণ কাজের উদ্যোগ গ্রহণ করেছে। সেই কাজের জন্য সড়ক বিভাগের ইঞ্জিনিয়ার ও উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক শনিবার দুপুরে আরকে পরিদর্শন করেছেন।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী জানান আরকে রোডের কাউনিয়া তিস্তা সেতু থেকে রংপুর সাতমাথা পর্যন্ত ২০ কিলোমিটার দৈর্ঘ্য এলাকায় রাস্তা প্রশস্ত করা হবে। এখন আছে ১২ কিলোমিটার প্রশস্ত সেখানে ৩৪ কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হবে। যেখানে বাক রয়েছে সেখানে আমরা আগে কাজ শুরু করবো। পর্যায়ক্রমে ঈদের পরে ২০ কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন শেষ করা হবে। ইতিমধ্যে ২০ কিলোমিটার রাস্তার মধ্যে ৮ কিলোমিটার রাস্তা প্রশস্ত করণের কাজ শেষ করা হয়েছে। বাকী ১২ কিলোমিটার রাস্তার কাজের টেন্ডার আহ্বান করা হয়েছে। স্পিড ব্রেকারের প্রয়োজনীয়তা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ইঞ্জিনিয়ার বলেন আমরা গুরুত্বপূর্ণ স্থানে অর্থাৎ বাস স্টান্ড, স্কুল কলেজ মাদ্রাসা হাট বাজার সহ জনগুরুত্বপূর্ণ স্থানে ইতোমধ্যেই স্পিড ব্রেকার নির্মাণ করে দিয়েছি। প্রয়োজনীয়তা দেখা দিলে সেখানেও স্পিড ব্রেকার নির্মাণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক বলেন আমরা মীরবাগ থেকে তিস্তা সেতু পর্যন্ত রাস্তা ভিজিট করেছি। সমস্যা গুলো চিহ্নিত করা হয়েছে। কোথায় কোথায় স্পিড ব্রেকার নির্মাণ করতে হবে সে স্থান গুলো চিহ্নিত করা হয়েছে। আশা করছি ঈদের পর সমস্ত কাজ শেষ করা সম্ভব হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution