
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২৫, ৪:৩৯ পি.এম
তেঁতুলিয়ায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্যতা ও গর্বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা- ২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) উপজেলার হল রুমের মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে, দুর্নীতি দমন কমিশন, সম্বলিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের সহযোগিতায় এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এই আয়োজনে অংশ নেয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা৷
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর উপ-সহকারী প্রকৌশলী মিঠুন কুমার রায়, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, হিরা কান্ত রায়, সাধারণ সম্পাদক বীরেন্দ নাথ বর্মন সহ প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution