
নীলফামারীর জলঢাকায় মিঠু চন্দ্র রায় নামে এক অনলাইন জুয়ারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার রাতে(২৭মে) কৈমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিঠু জলঢাকা শহরের দক্ষিণ চেরেঙ্গা এলাকার দিনেশ চন্দ্র রায়ের ছেলে।
অভিযানে তার কাছ থেকে বিভিন্ন অপারেটরের ১’শ ১২টি সিম, দুটি অ্যান্ড্রয়েড ফোন, ১টি বাটন ফোন, ১টি পেনড্রাইভ এবং ১টি হেড ফোনসহ জুয়া ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন পিন নম্বর উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকতার হোসেন জানান, গ্রেফতার ব্যক্তি উদ্ধার হওয়া সিমের সাহায্যে বিভিন্ন এ্যাপসয়ের মাধ্যমে প্রতারণা করে বিভিন্ন জনের কাছ থেকে বিকাশ, নগদের মাধ্যমে টাকা গ্রহণ করে অনলাইনে জুয়া খেলে থাকে।
নীলফামারী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবিএম ফয়জুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে জলঢাকা থানায়। তাকে আদালতে তোলা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution