
নীলফামারীতে লাবিব ইসলাম আবির(২৭) নামে ভুয়া এক সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাতে(২৮মে) সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের যাদুরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবির ওই এলাকার আনোয়ারুল হকের ছেলে। তিনি বেড়াডাঙ্গা এলাকায় বস্তার ব্যবসা করেন।
বাংলাদেশ সেনাবাহিনী নীলফামারী ক্যাম্প সুত্র জানায়, নীলফামারী ক্যাম্পের কমান্ডার মেজর মোঃ সালমান তারেক রিফাত এর নেতৃত্বে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
নীলফামারী ক্যাম্পের কমান্ডার মেজর মোঃ সালমান তারেক রিফাত জানান, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর নাম ও ছবি ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন।
মেজর রিফাত বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন সেনা সদস্যদের ছবি ব্যবহার করে সাধারণ জনগণকে বিভ্রান্ত এবং বিভিন্ন ভাবে অর্থ আত্মসাৎ করতেন।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ জানান, এ ঘটনায় একটি প্রতারণা মামলা হয়েছে। তাকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution