
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৩:১২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৫, ৭:৪৫ পি.এম
ভারতে মুসলমানদের উপর অত্যাচার ও কষ্ট দেয়া হচ্ছে তার হিসাব নাই

জানা গেছে শুক্রবার (৩০ মে ) সকালে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী রেলস্টেশন থেকে ৬ জন ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বিজিবি। এদের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ২ জন।
তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর বুড়িমারী ক্যাম্প কমান্ডার আবুল কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিজিবি ও স্হানীয় সূত্রে জানা যায়, গত বুধবার হাতীবান্ধা দইখাওয়া বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ৯০৮/এস এর নিকটবর্তী এলাকা দিয়ে ভারতের (৭৮) বিএসএফ এর গীতলদহ ক্যাম্পের সদস্যরা ৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করে। ৬ জন ই ভারতের আসামের নাগরিক বলে জানা যায়। পরে তারা ট্রেন এ করে বুড়িমারী রেলস্টেশন এ আসলে বুড়িমারী বিওপি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় নাগরিকদের আটক করে।
আটককৃতরা হলেন, নিজাম আহমেদ(৪৮),আব্দুল গফুর (৫৬),কিসমত আলী (৬৩),হাফিজা বেগম (৩৫),রহমত আলী (৩৫),নুরেজা বেগম (৪৫)।এরা সবাই ভারতের আসাম রাজ্যের নাগরিক।
তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর বুড়িমারী ক্যাম্প কমান্ডার আবুল কাসেম বলেন, বিজিবির পক্ষ থেকে বিএসএফকে একটি পতাকা বৈঠকের আহবান জানালে তাতে সাড়া দিলে পতাকা বৈঠকে ভারতীয় ৬ নাগরিকের কাগজপত্র যাচাই বাঁচাই পূর্বক বুড়িমারী স্থলবন্দর দিয়ে ফেরত নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution