
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি দীর্ঘদিন ধরে ফাঁকা রয়েছে। চেয়ারম্যান পদ ফাঁকা থাকায় জনদুর্ভোগ ভোগ করতে হচ্ছে স্থানীয় ইউনিয়ন বাসীকে। শূন্য থাকা চেয়ারম্যান পদের নির্বাচনের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাঁটা মোড় নামক স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে শনিবার দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী এই মানবববন্ধন অনুষ্ঠিত হয়।
এনামুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় নেতা শেখ নাসির উদ্দীন, সাংবাদিক গোপাল মোহন্ত, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, স্থানীয় বাসিন্দা ভিক্ষু শেখ, শফিকুল ইসলাম, আব্দুল হালিম, সাবু শেখ প্রমুখ।
বক্তারা, সাপমারা ইউনিয়নের শূন্য থাকা চেয়ারম্যান পদে দ্রুত উপ-নির্বাচনের দাবি জানান। তারা বলেন, দেশে স্থানীয় সরকার বর্তমান থাকলেও এই ইউনিয়নে চেয়ারম্যান পদ ফাঁকা রয়েছে। চেয়ারম্যান না থাকায় জনভোগান্তি বাড়ছে বলেও তা বলেন।
উল্লেখ্য, সাপমারা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান শাকিল আলম বুলবুল উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়। পরবর্তীতে সাপমারা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। ২০২৪ সালের ২৭ জুলাই ভোট গ্রহণের দিন ধার্য করা হয়। কিন্তু অনিবার্য কারণ বসত : ইসি ২৭ জুলাইয়ের ভোট গ্রহণ স্থগিত করে দেয়। পরবর্তীতে প্যানেল চেয়ারম্যান সেলিম মেম্বার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। কিন্তু তিনি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় ওই পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২য় প্যানেল চেয়ারম্যানের আবু তালেব মেম্বারকে ভারপ্রাপ্ত দায়িত্ব চেয়ারম্যানের দেওয়া হয়। আবু তালেব ৫ আগস্টের পর গ্রেপ্তার হলে পদটি আবারো শূন্য হয়। বর্তমানে ইউনিয়ন সচিব দায়িত্ব পালন করছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution