
তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা, জনসম্পৃক্ততা, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও জন অংশ গ্রহণের মাধ্যমে সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যে তেঁতুলিয়া উপজেলার ৩ নং সদর ইউনিয়ন পরিষদের আগামী ২০২৫-২০২৬ অর্থবছরে ২ কোটি ৩৬ লক্ষ ১৪ হাজার ৭৯০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩১ মে ) দুপুরে উপজেলার ৩ নং তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাজেট ঘোষণা করেন সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ।
উন্মুক্ত এই বাজেটে রাজস্ব খাতে ৪২ লক্ষ ৮০ হাজার ৭৯০ টাকা আর উন্নয়ন অনুদান খাতে ১ কোটি ৯৩ লক্ষ ৩৩ হাজার ৭০৯ টাকার ওয়ার্ড ভিত্তিক সভা অন্তে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উন্মুক্ত বাজেটের আলোচনা সভায় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী,তেঁতুলিয়া
সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বিপ্লব,ইউনিয়ন বিএনপির দেলোয়ার হোসেন, তেঁতুলিয়া সদর ইউনিয়ন জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জাগপার নজরুল ইসলাম, এনসিপির নাজমুল হক নয়ন, ক্রীড়া ব্যক্তিত্ব সাজেদার রহমান রাজু, ইউপি সদস্য আব্বাস আলী প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল নারী ও পুরুষ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । উন্মুক্ত এ বাজেটে আগামী দিনের ইউনিয়নের তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা,জনসম্পৃক্ততা,জবাবদিহিতা নিশ্চিতকরণ ও জন অংশগ্রহণের মাধ্যমে সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যে পৌছাবে বলে ইউপির চেয়ারম্যান জানান।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution