
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে ফুলছড়ি থানা পুলিশ। অভিযানে সহোদর দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি চরে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় কেরু অ্যান্ড কোম্পানির অফিসার চয়েস ব্র্যান্ডের ৭৫০ মিলিলিটারের ২২ বোতল, ৩০০ মিলিলিটারের ৯০ বোতল এবং ভারতীয় ম্যাকডাওয়েলস ব্র্যান্ডের ৩৭৫ মিলিলিটারের ৭৪ বোতল মদ জব্দ করা হয়।
অভিযানে গুপ্তমনি গ্রামের হাবিজার রহমানের ছেলে মালেক মিয়া (৩২) ও শওকত আলী (৩৮) নামে দুই সহোদর ভাইকে মাদক সহ আটক করা হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, 'মালেক মিয়া ও শওকত আলী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিদেশি মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।'
ওসি আরও বলেন, 'মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।'
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution