
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে 'পুশইন' করার সময় ১৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন মহিলা এবং ৭ জন শিশু রয়েছে।
মঙ্গলবার (৩ জুন, ২০২৫) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ফকিরগঞ্জ বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, রাতে সীমান্তের অতন্দ্র প্রহরায় নিয়োজিত ৪২ বিজিবি সদস্যরা বিএসএফের এই 'পুশইন' প্রচেষ্টা প্রতিহত করে এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে ওই ১৩ জনকে আটক করে।
আটককৃতরা বাংলাদেশের নাগরিক কিনা, সে বিষয়ে যাচাই-বাছাই কার্যক্রম চলছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর পক্ষ থেকে একটি প্রেস রিলিজের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution