
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুলাল চন্দ্র (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বেলা ১১ টায় উপজেলার তবকপুর ইউনিয়নের রাজারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দুলাল চন্দ্র ওই এলাকার শচীন চদ্রের ছেলে।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার সকালে দুলাল চন্দ্র জমিতে ধানের বীজ রোপণের জন্য পানির প্রয়োজনে বৈদ্যুতিক মোটরের সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। স্বজনরা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution