
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রেজাউল প্রতিরাতে মাছ ধরতে যান। মঙ্গলবার রাতে মাছ ধরার জন্য ক্যাটা (খোঁচা), টর্চ লাইট ও পলিথিনের ব্যাগ নিয়ে সবার অজান্তে বেড়িয়ে পড়েন। অন্যরাতের মতো মাছ ধরে ফিরে আসলেও ওই রাতে তিনি ফিরে আসেননি।
পরে বুধবার সকালে বাড়ির পাশের একটি খালে তাকে মুখ ধুবড়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করেন। রেজাউল ইসলাম মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানান স্বজনরা।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ে করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution