
ঈদ পরবর্তি যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ চলাচল এবং অতিরিক্ত ভাড়া আদায়ে অভিযান পরিচালনা করেছে বিআরটিএ নীলফামারী সার্কেল।
গতকাল জেলা শহরের বিভিন্ন সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক(ইঞ্জি) মাহবুবুর রহমান।
এ সময় মোটরযান পরিদর্শক মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
অভিযানকালে ৩টি মামলায় ৫হাজার ৬’শ টাকা জরিমানা আদায় করা হয়।
বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক মাহবুবুর রহমান জানান, জেলা প্রশাসনের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। ড্রাইভিং লাইসেন্স না থাকা, হেলমেট পরিধান না করায় এই জরিমানা আদায় করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution