
লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর অন্তর্ভুক্ত উত্তরবঙ্গের ২০টি লায়ন্স ক্লাবের ২০২৫-২০২৬ লায়ন বর্ষের নবনির্বাচিত প্রেসিডেন্ট, সেক্রেটারি ও ট্রেজারারদের বিশেষ প্রশিক্ষণ নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৩ জুন) লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ উদ্যোগে সৈয়দপুর লায়ন্স স্কুল ও কলেজ মিলনায়তনে দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে রাজশাহী, পাবনা, বগুড়াসহ ২০টি লায়ন্স ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট, সেক্রেটারি ও ট্রেজাররা অংশ গ্রহণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর (২০২৫-২০২৬) লায়ন শংকর কুমার রায় মনা।
প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন এবং ক্লাব ব্যবস্থাপনা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন লেডি গভর্ণর স্মৃতি রায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর প্রথম জেলা গভর্ণর লায়ন মহসিন ইমাম চৌধুরী, দ্বিতীয় জেলা গভর্ণর লায়ন এমরান ফারুক মঈন, লেডি পিডিজি ফাহমিদা আহমেদ, কেবিনেট সেক্রেটারি লায়ন সঞ্জয় কান্তি সাহা, কেবিনেটে ট্রেজারার এ্যাডভোকেট লায়ন মো. এনায়েত উল্লাহ শফিক, মাল্টিপল জেলা সেক্রেটারি লায়ন এইচ এম সাজ্জাদ হোসেন শান্ত।
ট্রেনিং ও স্কুলিং কমিটির চেয়ারপার্সন লায়ন খাদিজা বিনতে মনির তিয়াসা এর সার্বিক তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় দিনব্যাপী ওই প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন লায়ন দেবদাস সাহা, লায়ন ফারহানা আহমেদ, লায়ন সুব্রত কুমার সেন, লায়ন খাদিজা বিনতে মনির, লায়ন মো. রাকিব হোসেন।
এছাড়াও ট্রেনিং ও স্কুলিং কমিটির সদস্য (কো-চেয়ারপার্সন) লায়ন মনোজ কান্তি সাহা, লায়ন মো. আবুল কালাম মাসুদ, লায়ন রেজাউল করিম ও লায়ন জাকির হোসেন মেনন প্রশিক্ষণ আয়োজনে উপস্থিত থেকে সহযোগিতা করেন।
এই প্রশিক্ষণ কর্মসূচি নবনির্বাচিত নেতৃত্বদের দক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution